ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১৬:৪৭:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

প্রিয়াঙ্কা গান্ধী হাসপাতালে ভর্তি 

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫২ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৪ রবিবার

ভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।

ভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। পানিশূন্যতায় আক্রান্ত হয়েছেন এই নেত্রী। শনিবার হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, শরীরে পানিশূন্যতার কারণে শুক্রবার হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে প্রিয়াঙ্কা গান্ধী জানিয়েছেন, ভাই রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার উত্তরপ্রদেশ প্রবেশের অপেক্ষায় ছিলাম। কিন্তু অসুস্থ হয়ে পড়ায় আমাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

তিনি আরও লিখেছেন, ‘খানিকটা সুস্থ হলেই রাহুলের সঙ্গে যোগ দেব। ততক্ষণের জন্য ন্যায়যাত্রায় অংশগ্রহণকারীদের দূর থেকেই শুভেচ্ছা জানাচ্ছি। এত ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য আমার ভাই এবং উত্তরপ্রদেশের সহকর্মীদের ধন্যবাদ’।

এ বছর সোনিয়া গান্ধী লোকসভা ছেড়ে রাজ্যসভায় যাচ্ছেন। ইতোমধ্যেই তিনি মনোনয়ন জমা করেছেন। তাই মায়ের রায়বেরলি আসন থেকেই লোকসভায় যেতে চাচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী। তবে কংগ্রেসের তরফে এখনো অফিশিয়াল কোনো ঘোষণা হয়নি। 

এদিকে প্রিয়াঙ্কার অসুস্থ হওয়া নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। দলটির আইটি সেলের প্রধান অমিত মাল্যবরের দাবি, গান্ধী ভাইবোনের মধ্যে প্রচ্ছন্ন শত্রুতা তৈরি হয়েছে। বেড়েছে দূরত্ব। সে কারণেই রাহুলের সঙ্গে ন্যায়যাত্রায় সঙ্গী হচ্ছেন না প্রিয়াঙ্কা।